বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ১০:২৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

কুষ্টিয়ার ভেড়ামারায় নগদের টাকা আত্মসাৎকৃত এজেন্ট ফারুক গ্রেফতার

logoকুষ্টিয়া থেকে,ওয়াহিদুজ্জামান অর্কশুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১, দুপুর ৪:২৬ সময় 0189
কুষ্টিয়ার ভেড়ামারায় নগদের টাকা আত্মসাৎকৃত এজেন্ট ফারুক গ্রেফতার

কুষ্টিয়ার ভেড়ামারায় নগদের টাকা আত্মসাৎকৃত এজেন্ট ফারুক গ্রেফতার

 কুষ্টিয়া থেকে ওয়াহিদুজ্জামান অর্ক:
 কুষ্টিয়া ডাক বিভাগের ডিজিটাল লেনদেন 'নগদ' থেকে ৭ লক্ষ টাকা আত্মসাৎ এর ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি নগদের এজেন্ট ফারুক হোসেন (২৯) কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। 
কুষ্টিযার  পুলিশ সুপার খাইরুল আলম এর নির্দেশনায় ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাতের সার্বিক তত্ত্ববধায়নে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমানের নেতৃত্বে এস আই প্রকাশ রয় সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ১২ মাইল এলাকায় অভিযান চালিয়ে গত বুধবার দুপুরে  তাকে আটক করে। 
আসামি ফারুক হোসেন উপজেলার পশ্চিম বাহিরচর ১২ মাইল টিকটিকি পাড়ার মোজাম্মেল হকের ছেলে এবং নগদ ও বিকাশের এজেন্ট। 
 বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার সুযোগ্য পুলিশ সুপার খাইরুল আলম ও পরবর্তীতে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান  এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবগত করেন। 
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ডে  ফারুক স্টোর  নামে আসামি ফারুক হোসেনের দোকান  রয়েছে। সে নগদ ও বিকাশের এজেন্ট। ৭ সেপ্টেম্বর সকালে নগদ'র ডিস্ট্রিবিউশন সেলস অফিসার রবিন হাসানকে ফোন দিয়ে ৭ লক্ষ টাকা ই-মানি লাগবে বলে জানায়। টাকা ই-মানি  করে দেওয়ার পর দুপুরে রবিন  টাকা নিতে আসলে দোকান বন্ধ পায়। এরপর থেকেই আসামি ফারুক পলাতক থাকে। পরে মেসার্স আনিশা এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন ম্যানেজার রাকিবুল  ইসলাম বাদী হয়ে ফারুক হোসেনের বিরুদ্ধে  ভেড়ামারা থানায় মামলা করেন।
ওসি মজিবুর রহমান বলেন,  এরমধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি ফারুককে গ্রেফতার করতে   একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। গত বুধবার দুপুরে ১২ মাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় আত্মসাৎকৃত ৭ লক্ষ টাকার মধ্যে  সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। আাসামি ফারুক জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বিষয়- অপরাধ, দেশগ্রাম, অনিয়ম /দুর্নীতি

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর